আমতলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৬৫ বছরের বৃদ্ধ

0
9

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে আমড়া ও লেবু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত হোসেন হাওলাদার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বিকেলে শিশুটি তার সহপাঠীদের সঙ্গে স্থানীয় একটি মসজিদে আরবি পড়তে যাচ্ছিল। পথে অভিযুক্ত আমড়া ও লেবু দেওয়ার কথা বলে শিশুটিকে তার ঘরে ডেকে নেন। এ সময় শিশুটির চিৎকার শুনে সহপাঠীরা তার চাচিকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন বলে পরিবারের অভিযোগ।

এ ঘটনা স্থানীয়ভাবে জানাজানির পর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে ৭ দিনেও সমাধান না হওয়ায় মঙ্গলবার রাতে শিশুটির বাবা আমতলী থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ রাতেই অভিযুক্তকে আটক করে। পরে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শিশুটির বাবা বলেন, “মসজিদে যাওয়ার পথে আমার মেয়েকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

অন্যদিকে অভিযুক্তের স্ত্রী মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “জমি নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জমি দখলের উদ্দেশ্যে আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আমতলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৬৫ বছরের বৃদ্ধ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here