অবশেষে র‍্যাবের হাতে গ্রেফতার হলো সেই ধর্ষক।

0
66

শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন শোভনার চিংড়া গ্রামের হতদরিদ্র এক পিতার মাদ্রাসার ৭ম শ্রেনীতে পড়ুয়া ১৬ বছর বয়সী মেয়ে গত রমজান মাসে মাদ্রাসা ছুটি থাকার সুবাদে প্রতিবেশী সিরাজুল গাজীর বাড়িতে গৃহস্থালীর কাজে নিয়োজিত হয়।সিরাজুলের স্ত্রী ইরানি বেগম অসৎ উদ্দেশ্যে উক্ত ছাত্রীকে বেড়ানোর কথা বলে ডুমুরিয়া থানার বাগদাড়ি গ্রামে তার বাবার বাড়িতে রেখে আসে। পরবর্তীতে ইরানির বাবা কারিমুল শেখের ঘরে তার শ্যালক আসামী মহিদুল মোড়ল উক্ত ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং বাড়ির মালিক আসামী কারিমুল শেখও পর্যায়ক্রমে ধর্ষণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে ডুমুরিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, খুলনা স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী বাগেরহাট জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ অনুমান ৪টা সময় বাগেরহাট জেলার সদর থানাধীন যাত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১ মোঃ মহিদুল মোড়ল(৪০), থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


অবশেষে র‍্যাবের হাতে গ্রেফতার হলো সেই ধর্ষক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here