ভোলার তজুমদ্দিনে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে গ্রেফতার

0
133

বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন:

ভোলার তজুমদ্দিনে মোঃ দুলাল সাইদ নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

তজুমদ্দিন থানার এসআই আবু বকর সিদ্দিক ও এসআই শামীম সরদারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয় এবং বুধবার সকালে তাকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে। সে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছালামত উল্লাহর ছেলে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, দুলাল ওরফে সাইদ পৌনে ৩ কোটি টাকা অর্থদন্ডসহ ৮ মামলার ওয়ারেন্টভু্ক্ত ও ৩ বছর সাজাপ্রাপ্ত আসামি। সে একাধিক ব্যক্তির কাছ টাকা ধার নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। তজুমদ্দিন থানার চৌকস টিম তার অবস্থান সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হন।


ভোলার তজুমদ্দিনে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here