ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত।

0
166

রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল ২ টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটারসহ নানা আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি- শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- নুরুন্নবী চৌধুরী খোকন, সাংগঠনিক সম্পাদক- আসাদুজ্জামান আসাদ, আওয়ামী যুবলীগ নেতা, তৌফিকুল ইসলাম, আলহাজ্ব মঈনুদ্দিন খোকন ও রাকিনুল হক চৌধুরী ছোটন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ, হাসান মাহমুদ সভাপতি- বাংলাদেশ ছাত্রলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা, আল মামুন সাধারণ সম্পাদক- বাংলাদেশ ছাত্রলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হতে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।


ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here