
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। এ উপলক্ষ সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য ৩০সেপ্টেম্বর (শুক্রবার)
নড়াইল জেলার কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ও নড়াগাতীতে আনসার ও ভিডিপির সদস্যদের দায়িত্ব পালন সম্পর্কে নির্দেশনা প্রদান অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তপন কুমার, উপজেলা প্রশিক্ষক মোঃ শাহরিয়ার আহমেদসহ আনসার ও ভিডিপির অনন্য সদস্যরা ।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা তপন কুমার বলেন কালিয়া উপজেলায় মোট ১৪৮ টি পূজামণ্ডপে পূজা অনুস্থিত হচ্ছে, সকাল পূজা মন্ডবে নিরাপত্তা সর্বস্তরে সজাগ দৃষ্টি রাখবে কোন ধরনের অনৈতিক কার্যক্রম, বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভবনা দেখলে সাথে সাথে কার্যকারী ব্যাবস্থা গ্রহণ করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে কঠোর ভূমিকা পালন করবে বলেও তিনি জানান। তিন আর বলেন দায়িত্ব পালন কালে কেউ এমন কোন কাজ করবেন না যাতে আনসার ভিডিপির বদনাম হয়,আপনাদের সাথে অন্যান্য আইন প্রয়োগ কারি সংস্থা থাকবে তাদের সাথে সমন্ময় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।













