এদেশের আদর্শ যুবক জাগলেই ইসলাম প্রতিষ্ঠিত হবে।

0
134

মোঃ রায়হান,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

এদেশে আদর্শবান যুবকরা জাগবেই ইসলাম কায়েম হবে। দেশকে শাসন ও শোষণ মুক্ত করতে একমাত্র যুবকরাই রাখতে পারে অবদান। সমাজকে পরিবর্তন করে সাধারণ জনগণকে সুন্দর সুশৃংখল সোনালী বাংলার উপহার দিতেই এ দেশের যুবকদের হতে হবে আদর্শবান।তাই আমাদের এই সমাজ ব্যবস্থা রাষ্ট্রব্যবস্থা কে পরিবর্তন করে ইসলামিক সুশৃংখল ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল যুবকে হতে হবে আদর্শবান যুবক। তাই আদর্শবান সমাজ ও আদর্শবান যুবক গঠনের জন্য ইসলামী যুব আন্দোলন এর দাওয়াত ও প্রসারের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান ইসলামী যুব আন্দোলন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মুফতি এইচ এম আবু বকর সিদ্দিক।

ইসলামী যুব আন্দোলন দশমিনা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজ ৩০ সেপ্টেম্বর ২০২২ রোজ:শুক্রবার বিকেল ৩ ঘটিকায় চরহোসনাবাদ (মাদানি নগর) জামিলা খাতুন কারিমীয়া কিল্ডার গার্ডেন হাফিজি মাদ্রসায় তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ইসলামী যুব আন্দোলন, দশমিনা উপজেলা শাখার, সভাপতি মুহা. আবু ছায়েম এর সভাপতিত্বে ও ইসলামী যুব আন্দোলন, দশমিনা উপজেলা শাখার, সেক্রেটারির মুহাম্মদ বাছির এর সঞ্চালনায় তৃণমূল সম্মেলনে অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন, কেন্দ্রিয় প্রচার সম্পাদক, মুফতী এইচ এম আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ হোসেন লিটন, মাওঃ ইলিয়াস আহাম্মেদ ইসলামী যুব আন্দোলন, পটুয়াখালী জেলা।

আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন, সহ অন্যন্য সংগঠনের সিনিয়র দায়িত্ব বৃন্দু।


এদেশের আদর্শ যুবক জাগলেই ইসলাম প্রতিষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here