রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, গ্রেফতার ৫৬০

0
6

ঢাকা জেলা প্রতিনিধি

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত একদিনে ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগে ৩০, ওয়ারীতে ৫৪, মতিঝিলে ৬৩, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১৪৬, গুলশানে ৫২, উত্তরা বিভাগে ৭৪ এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

এ সময় গ্রেফতারদের কাছ থেকে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, পাঁচটি মোবাইল ফোন এবং এক ভিকটিমকে উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়,গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, গ্রেফতার ৫৬০

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here