মাদারীপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

0
128

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস -২০২২ উদযাপিত হয়েছে।

আজ সোমবার সকালে কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে এ দিবসটি উদযাপিত হয়।
“সময়ের অঙ্গিকার কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
আজ (০৪ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্ত্বর থেকে এ দিবস উপলক্ষে র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, হেমায়েত হোসেন প্রধান শিক্ষক সৈয়দ আবুল হোসেন একাডেমী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ অবিভাবকবৃন্দ এ সময়ে
উপস্থিত ছিলেন।


মাদারীপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here