ঘোড়াঘাটে শারদীয় দুর্গা পূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান সাহানশা

0
99

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা সনাতন ধর্মাবলম্বী দের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন শারদীয় দুর্গা পূজা সনাতন সম্প্রদায়ের মধ্যে বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ।

ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।

কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান, শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


ঘোড়াঘাটে শারদীয় দুর্গা পূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান সাহানশা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here