গুরুদাসপুরে গৃহবধুকে হত্যা ! স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

0
89

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে রাত্রী (২২) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
শুক্রবার (৭ অক্টোবর) গভীর রাতে গুরুদাসপুর পৌরসদরের খামারনাচকৈড় খোয়ার পাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধুর বাবা রঞ্জু প্রামানিক থানায় বাদি হয়ে গৃহবধুর স্বামী মোঃ নাঈম হোসেন (২৭) ও শাশুড়ী আরবি বেগম (৫০) এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয় সুত্রে জানাযায়, পৌরসদরের খোয়ার পাড়া মহল্লার মৃত রবিউল ইসলামের ছেলে নাঈমের সাথে ৪ বছর পূর্বে একই মহল্লার রঞ্জু প্রামানিকের মেয়ের বিয়ে হয়। তাদেরর পরিবারে আড়াই বছরের একটি কন্যা সন্তান আছে। বিয়ের পর থেকেই রাত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করত তার স্বামী ও শাশুড়ি। গত শুক্রবার বিকেলে ফরিদা বেগম তার মেয়ের শশুড় বাড়িতে আসে তার মেয়ে
গ্যাসের চুলা কিনবে কিনা সে বিষয়ে কথা বলতে। একপর্যায়ে চুলা কেনাকে কেন্দ্র করে রাত্রী ও
তার মা ফরিদা বেগমের সাতে রাত্রির শাশুড়ি ও স্বামী নাঈম হোসেনের কথা কাটাকাটি হয়। রাত্রির মা বাসায় ফিরে গেলে গভীর রাতে রাত্রীকে বেধড়ক পিটিয়ে আহত করে তার স্বামী ও শাশুড়ি। রাত্রির ডাক চিৎকার শুনে স্থানীয়রা নাঈমের বাড়িতে গিয়ে দেখেন রাত্রীকে পিটিয়ে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখে তার স্বামী ও শাশুড়ী পালিয়েছে।
রাত্রীর বাবা রঞ্জু প্রামানিক বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন
করতো তারা। তারা আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর কঠিন বিচার দাবি করছি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, গৃহবধূ রাত্রীর বাবা হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ীকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাত্রির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে এবং আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


গুরুদাসপুরে গৃহবধুকে হত্যা ! স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here