কুষ্টিয়া দৌলতপুরে পুলিশের হাতে মাদক ব্যবসায়ী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

0
85

এমডি জিলহজ খান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

দৌলতপুর থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোস্তাফিজুর রহমান টুটুল (৪৫), পিতা- আলাম বিশ্বাস চেনু, সাং- উপজেলা খাদ্য গুদামপাড়া, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া গ্রেপ্তার হয়।

ইং – ০৮/১০/২২ তারিখ রাতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে অভিযান টিম দৌলতপুর থানাধীন দৌলতপুর উপজেলা বাজার এলাকা থেকে আসামি মোস্তাফিজুর রহমান টুটুলকে গ্রেপ্তার করে। উক্ত আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, অবৈধ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার, পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।


কুষ্টিয়া দৌলতপুরে পুলিশের হাতে মাদক ব্যবসায়ী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here