ডাসারে কো অপারেটিভ সোসাইটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন।

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, ডাসার কো অপারেটিভ সোসাইটির উদ্যোগে মাদারীপুর জেলার ডাসার উপজেলার, ডাসার ইউনিয়নের আইসার বাজারে সবুজের সমাহের জন্য, ভাঙ্গাব্রীজ শশিকর হাইওয়ে রাস্তার দুই পাশে আইসার বাজার নামক স্থানে, বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন।
পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ এলাকায় বনভূমী থাকা একান্ত প্রয়োজন রয়েছে বলে বিশেজ্ঞগণ মনে করেন।

কিন্তু বাংলাদেশের আয়তনের তুলনায় বন্যাচ্ছাদিত এলাকার পরিমান (৭.৭) ভাগ এবং ভুমি এলাকার তুলনায় ১৪ শতাংশ বনাঞ্চল রয়েছে।

ডাসারে বন অঞ্চলকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে ডাসার উপজেলাধীন ভাঙ্গাব্রিজ শশিকর হাইওয়ে রাস্তার দুই পাশে, ডাসার ইউনিয়নের আইসার বাজারে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন করার জন্য কো অপারেটিভ সোসাইটির উদ্যোগে বনজ ও ফলজ গাছের চারা রোপন করে চাহিদা পুরন ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পিত ভাবে পর্যাপ্ত গাছ লাগানো একান্ত প্রয়োজন। তাই ডাসার উপজেলাধীন কো অপরাটিভ সোসাইটি উদ্যোগে শুক্রবার আইসার বাজারে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

এ সময় ডাসার কো অপারাটিভ সোসাইটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই সিকদার, কো অপারেটিভ সোসাইটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, এস আই শাবুদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগ নেতা পান্না সরদার, উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ কো অপরেটিভ সোসাইটির সদস্যগন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে এবং ফলমূল ও বনজ ও ফলজ বৃক্ষ দেশকে স্বনির্ভর করে তুলতে কো অপরাটিভ সোসাইটি উদ্যোগে অনুকূল ভুমিকা পালন করা আমাদের সকলের দায়িত্ব। দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে এ প্রেক্ষিতে ডাসার কো অপরাটিভ সোসাইটি উদ্যোগে বিভিন্ন ফলের চারা রোপন করা হয়। এবিষয়ে অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, পরিবেশ সংরক্ষন ও বৃক্ষ রোপন সংক্রান্তে কো অপরাটিভ সোসাইটির কমিটির উদ্যোগে, সার্বিক ভাবে বৃক্ষ রোপন ও সংরক্ষণের জন্য বিশেষ করে জনপথ জনসাধারনের রাস্তা এবং জন সমাগমের জায়গায় বৃক্ষ রোপন ও সংরক্ষন করার জন্য পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, গ্রামের জনগনকে বৃক্ষ রোপনের গুরুত্ব সম্পর্কে অবহিত এবং তাদেরকে পরামর্শ ও সচেতন করা আমাদের সকলের দায়িত্ব। কো অপারেটিভ সোসাইটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বলেন, উন্নত জাতের বনজ ও ফলজ গাছের চারা রোপণ করার জন্য জনগনকে একযোগে এগিয়ে আসতে হবে।


ডাসারে কো অপারেটিভ সোসাইটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles