বড়লেখায় পৌর শহরের দক্ষিণ বাজারে নিসচার সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে সড়ক ব্যবহারে চালক, পথচারীসহ পরিবহণ সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নিয়ে ক্যাম্পেইনে নেমেছেন জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫তম দিনে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দরা বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন। প্রচারণা সমন্বয় করেন নিসচার সাংগঠনিক সম্পাদক ও মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির আহবায়ক মাস্টার খালেদ আহমদ।
বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রমে নিসচার বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ পথসভার মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর পুর্ণ বাস্তবায়নের দাবি জানান। তাঁরা এসময় পথচারীদের নিয়ম মেনে পথ চলতে আহ্বান জানান। যত্রতত্র রাস্তা পার হওয়াদের ডেকে এনে জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করেন। হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করতে অনুরোধ জানান, এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে পথচারীদের সঙ্গে কথা বলেন।

নিসচার মাসব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, মোহাম্মদ তারেক হাসনাত, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর প্রমুখ।

উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিষয়ক সভা- সেমিনার, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম এবং পরিবহন চালকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ মতবিনিময়সহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে নিসচা বড়লেখা উপজেলা শাখা।


বড়লেখায় পৌর শহরের দক্ষিণ বাজারে নিসচার সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles