
মোঃ রবিউল হোসেন জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি:
আজ শুক্রবার ২৮ অক্টোবর ২০২২ ইং বাদ মাগরিব খাগড়াছড়ি আরামবাগ চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি সদর থানা শাখার নব কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী বলেন,ইসলামী শ্রমনীতি হলো মালিক শ্রমিকের স্বতঃস্ফূর্ত সম্মতিতে সম্পাদিত একটি চুক্তি, যাতে উভয়ের বৈধ ও নৈতিক অধিকার এবং দায়-দায়িত্ব উল্লেখ থাকবে।এতে এক পক্ষের অধিকার অপর পক্ষের দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।সুতরাং কোন পক্ষের অধিকার ক্ষুন্ন হলে বুঝতে হবে অপর পক্ষ দায়িত্ব পালনে ত্রুটি করেছে।অতএব দায়িত্ব পালনে ত্রুটি করা ক্ষতিপূরণ যোগ্য অপরাধ। যা আদালত কতৃক বলবৎ যোগ্য। তিনি আরো বলেন,ইসলামী শ্রমনীতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রমনীতি হিসেবে পরিগনিত। কাজেই আমাদের সবাইকে ইসলামী শ্রমিক আন্দোলন এর সাথে সম্পৃক্ত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার প্রধান উপদেষ্টা ও ২৯৮ নং সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল জব্বার গাজী বলেন,এদেশে বসবাসরত মানুষের মেজরেটি পার্সেন্ট মানুষই শ্রমজীবী। শ্রমজীবী মানুষ তাদের মানবিক মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করছে। আমাদেরকে সকল সুবিধাবঞ্চিত শ্রমিকের পাশে থেকে কাজ করে যেতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সভাপতি হাফেজ মুহাম্মদ জামাল উদ্দিন মৃধা বলেন, খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসতে হবে।মালিক শ্রমিক ভাই ভাই স্লোগান নিয়ে তা বাস্তবায়ন করার জন্য ইসলামী শ্রমিক আন্দোলন এর দাওয়াত প্রতিটি মালিক এবং শ্রমিক ভাইকে পৌঁছে দিতে হবে।
উক্ত সভায় বিশেষ বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, খেটে খাওয়া মানুষের অধিকার আদায় থেকে শুরু করে প্রতিটি সেক্টরের মানুষকে তাঁর অধিকার ফিরিয়ে দিতে পীর সাহেব চরমোনাইর মিশন শুধু বাংলাদেশ নয় চলছে কাজ ও কর্মসূচি বিশ্বময়।সুতরাং শ্রমিকের অধিকার আদায়ে আপনিও শ্রমিক আন্দোলন এর সাথে সম্পৃক্ত দেশ, জাতি ও মানবতার সেবক হয়ে নিজেকে নিবেদিত করুন।
উক্ত সবায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী,ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মাওলানা বশির উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল আরিফ,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা রবিউল মিয়াজী,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি মুহাম্মদ রবিউল হোসেন জিহাদ প্রমুখ।





