ইলিশ মাছ শিকারে প্রস্তুতি নিচ্ছেন তজুমদ্দিন উপজেলার জেলেরা।

মোঃ ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন ভোলা:

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাত থেকে ভোলা তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ইলিশ ধরতে নামবেন জেলেরা। এরই মধ্যে জেলেদের মাঝে শুরু হয়ে গেছে ট্রলার ও জাল নিয়ে নদীতে যাত্রার প্রস্তুতি। নিষেধাজ্ঞাকালীন আর্থিক লোকসান পুষিয়ে নেওয়ার আশা করছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

জেলেরা বলেন, আমরা সরকারের নিষেধাজ্ঞা সব সময় পালন করি। মূলত আমরা বড় নৌকায় গুল্টিজাল বাই। নিষেধাজ্ঞার সময় নদী থেকে জাল ও নৌকা তুলে মেরামতে ব্যস্ত সময় পার করি। আমাদের এই ২২ দিন পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হয়েছে।

শশীগঞ্জ মাছ ঘাটের মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি হাসেম মাহাজন বলেন, ২২দিন মাছ শিকার বন্ধ থাকায় মৎস্য ঘাট ও জেলে পল্লিগুলো নীরব ছিল। বন্ধ ছিল উপকূলীয় মৎস্য আহরণ কেন্দ্রগুলো। কয়েক হাজার মৎস্য ব্যবসায়ী ও শ্রমিক দীর্ঘ সময় বেকার ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, এবছর আমরা সফলভাবে অভিজান সফল করতে পেরেছি, এই বছর তজুমদ্দিন উপজেলার কোনো জেলে নদীতে মাছ শিকারে যায়নি, আমরা যেভাবে প্রচার-প্রচারণা চালিয়েছি, প্রকৃত জেলেরা উদ্বুদ্ধ হয়েছে। যার কারণে তারা নদীতে নামেনি। আশা করি জেলেরা নদীতে নেমে ইলিশ পাবে।


ইলিশ মাছ শিকারে প্রস্তুতি নিচ্ছেন তজুমদ্দিন উপজেলার জেলেরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles