২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদে ভোটার হালনাগাদের ছবি তোলা সম্পন্ন

0
206

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

উখিয়া উপজেলা আওতাধীন ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের ভোটার হালনাগাদের ছবি তোলা সম্পন্ন হয়েছে। ২৮.১০.২০২২ ইং রোজ শুক্রবার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত ও শেষ হয়।

এইসময় উপস্থিত ছিলেন ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, উপস্থিত ছিলেন মোকতার আহমেদ ইউপি সদস্য ১নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদ, আরোও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ইরফান উদ্দিন, উপস্থিত ছিলেন Isteaque Bulbul Tareq সদস্য নির্বাচন অফিস।

এইসময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ইরফান উদ্দিন নানান রকম দিকনির্দেশনা দেন ও যে কোন সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন নিজে উপস্থিত থেকে সারাদিন এবং ভোটার হালনাগাদে যাচাই – বাছাইয়ে যাদের নাম বাদ পড়েছে তাদের গুলো নিজ দায়িত্বে তিনি আবার যাচাই – বাছাই করে ও যে সমস্যার কারণে বাদ পড়েছে তা সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।

সকালে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নুরুল হুদা তবে অসুস্থতার কারণে বেশিক্ষণ থাকা হয় নাই যাওয়ার আগে তিনি বলেছেন যে যাদের ভোটার হালনাগাদ থেকে যাচাই – বাছাই নাম বাদ পড়েছে তাদের গুলো দ্রুত সমাধান করে পরবর্তীতে তাদের ছবি তোলার ব্যবস্থা করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এই সময় সারাদিন উপস্থিত ছিলেন জনাব মোকতার আহমেদ টানা তিন তিনবার নির্বাচিত ইউপি সদস্য ১নং ওয়ার্ড ও টানা দুই দুইবার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদ – জনাব মোকতার আহমেদ সারাদিন ঘুরে ঘুরে মানুষের কারোর কোন সমস্যা হলে নিজে গিয়ে তা সমাধান করেছেন ও ভোটার হালনাগাদের ফাইল বিতরণে তিনি নিজে উপস্থিত থেকে তা যথাযথ ভাবে সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করেছেন তাছাড়া যারা যথাসময়ে ফাইল নিতে আসে নাই তাদেরকে এক একজন করে নিজ দায়িত্বে ফোন দিয়ে এনে যথাযথ ভাবে ফাইল দিয়েছে, তিনি বিশেষ ভাবে যে প্রতিবন্ধী গুলো ছবি তুলতে এসেছেন তাদের নিজ দায়িত্বে কেন্দ্রে নিয়ে গিয়ে ছবি তোলার ব্যবস্থা করে দিয়েছেন। জনাব মোকতার আহমেদের এমন পরিশ্রম করে মানুষের সেবা দেওয়ার জন্য অনেকে তাকে ধন্যবাদ দিয়েছেন ও প্রতিবন্ধীর অভিভাবকরা এই মোকতার আহমেদের প্রতিবন্ধীদের প্রতি এমন আন্তরিকতা দেখানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এইসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নেজাম উদ্দিন দুলাল, ইউপি সদস্য মাহবুব আলম সহ কিছু ইউপি সদস্য ও চৌকিদাররা।


২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদে ভোটার হালনাগাদের ছবি তোলা সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here