মাদারীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

0
94

মাদারীপুর জেলা প্রতিনিধি:

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র”
শান্তি-শৃঙ্খলা সর্বত্র’’ ¯গানে মাদারীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে মাদারীপুর পুলিশ লাইনস ড্রিলসেডে র‌্যালী ও পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনীর চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সদর থানার ওসি মো: মনোয়ার হোসেন, পুলিশ সদস্য, মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির। অনুষ্ঠান শেষে দু’জনকে কমিউনিটি পুলিশিং হিসেবে অনবদ্য অবদান স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ কমিউনিটি কমিটির সভাপতি মো: সজিব হাওলাদার ও পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমারকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


মাদারীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here