পটুয়াখালী হানাদার মুক্ত দিবসে বীর উত্তমের ইন্তেকাল

0
294

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী হানাদার মুক্তি দিবস (৮ ডিসেম্বর) ১৯৭১ সালের এই দিনে পটুয়াখালী জেলায় পাকিস্তানের হানাদার মুক্ত করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পটুয়াখালী মুক্ত দিবস পালিত হয়েছে।

অন্যদিকে পটুয়াখালী হানাদার মুক্ত দিবসে নাফেরার দেশে চলে গেলেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য সন্তান বীর উত্তম শামসুল আলম তালুকদার ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) পারিবারিক সূত্র জানান, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার একটি হাসপাতালে বার্ধক্য জনিত বিভিন্ন রোগের চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌঁনে ৫ টায় ইন্তেকাল করেন।

এই সূর্য সন্তানের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ.স.ম. ফিরোজ ও বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, বাউফল প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

স্বাধীনতা যুদ্ধে বীরত্বের আবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফ্লাইট লেঃ শামসুল আলমকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেন। তিনি ২০১৭ সালে স্বাধীনতা পদক অর্জন করেন।
শামসুল আলমের মৃতুতে তার পরিবার ও বাউফলে নেমে আসছে শোকের ছায়া।


পটুয়াখালী হানাদার মুক্ত দিবসে বীর উত্তমের ইন্তেকাল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here