রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, মাদকসহ গ্রেফতার ৪০

0
250

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৪০৫ পিস ইয়াবা, ৪১ গ্রাম হেরোইন, ২৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা এবং ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, মাদকসহ গ্রেফতার ৪০

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here