
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
১৬ই ডিসেম্বরের প্রথম প্রহরে বিভিন্ন আনুষ্ঠানিকের মাধ্যমে শুরু হয় ৫১তম মহান বিজয় দিবস উদযাপন।
বিজয় দিবস বাঙালির জীবনে একটা মর্যাদা সম্পন্ন দিন।
১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, যার মাধ্যমে বাঙালি জাতি পেয়েছিলেন একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
তারই পরিপেক্ষিতে চালিতা ঘাটা সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসা শ্যামনগর সাতক্ষীরা কর্তৃক আয়োজিত ৫১ তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, রেলির আয়োজন করা হয় এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অত্র মাদ্রাসার সুপার মাঃ রবিউল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে ছিলেন আলহাজ্জা নুরজাহান বেগম।
সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সকল শিক্ষক -শিক্ষিকা , শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ ।সকল শহীদদের প্রতি আল্লাহর কাছে দোয়া কামনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম সারোয়ার।













