পঞ্চগড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জনের আহত

0
162

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন নয়মাইলের ফুলতলা এলাকায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিআরটিসির একটি বাস বাংলাবান্ধা থেকে বগুড়া যাচ্ছিল। অপর দিকে পঞ্চগড় থেকে আসা সাদমান নামের একটি বাস ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নয় মাইল এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় বাসের ১৭ যাত্রী আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

তেঁতুলিয়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।


পঞ্চগড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জনের আহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here