মোঃ হাচান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রতিবারের ন্যায় এ বছরও দীঘিনালাতে অনেক ঝাকঝমকপুর্ণভাবে পালন করা হয়।কর্মসূচীর শুরুতে সুর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পস্থবক অর্পন করেন, সকল শহীদদের স্মরণে মোনাজাত। এরপর সকাল ৮ ঘটিকার সময় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে পরবর্তী কর্মসুচী উদ্বোধন করেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আলহাজ মোঃ কাশেমএবং দীঘিনালা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আরাফাতুল আলম মহোদয়।।কুচকাওয়াজ, ডিসপ্লে ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
কুচকাওয়াজে কাবদলে ১ম হয়েছে ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,স্কাউটস শাখায় ১ম হয়েছে বাংলাদেশ স্কাউটস দীঘিনালা শাখা,ডিসপ্লে তে প্রাথমিক শাখায় ১ ম হয়েছে ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় শাখায় ১ ম হয়েছে বড়াদম উচ্চ বিদ্যালয় গার্লস গাইড দল।

কুচকাওয়াজ পরিদর্শন শেষে সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।