কালিগঞ্জে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দি ইয়ং সোসাইটি যুব ক্লাব চ্যাম্পিয়ন

0
290

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

কালিগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কালিগঞ্জ দি ইয়ং সোসাইটি যুব ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

১৭ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মাঠে চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় কাকশিয়ালি শতদল ফুটবল একাদশ ও দি ইয়ং সোসাইটি ক্লাব কালিগঞ্জ এর মধ্যে খেলায় আক্রমণ পাল্টা আক্রমণ ক্রিয়া নৈপুণ্য এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, কাকশিয়ালী শতদল ফুটবল একাদশ প্রথম অর্ধে তিন তিনটি গোলের সুযোগ পেয়ে বল ক্রসবারে লেগে ফিরে আসে দ্বিতীয় অধ্যায় দি ইয়ং সোসাইটি ক্লাব ১ গোল দলকে এগিয়ে নেয় খেলা শেষ পর্যন্ত কাকশিয়ালী শতদল ফুটবল একাদশকে এক শূন্য গোলে হারিয়ে দি ইয়ংস্টার সোসাইটি ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন ফিফা এসিস্ট্যান্ট রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারি ছিলেন সুকুমার দাশ বাচ্চু ও সৈয়দ মমিনুর রহমান ।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার এস আই আব্দুল সালাম, উপজেলা যুবলীগের নেতা ও ক্রীড়া সংস্থা সদস্য নুরুজ্জামান, যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম মনি, ফুটবল টুর্নামেন্ট কমিটির আযহবায়ক মারুফ, আবু সিনা প্রমূখ উপস্থিত ছিলেন।


কালিগঞ্জে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দি ইয়ং সোসাইটি যুব ক্লাব চ্যাম্পিয়ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here