শৈত্যপ্রবাহে তজুমদ্দিন উপজেলা কম্বল পেল চার হাজার পরিবার

0
292

মোঃ ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন ভোলা:

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর, শম্ভুপুর ,চাচঁড়া ও সোনাপুর ইউনিয়নের গরিব ও অসহায় শীতার্ত চার হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭ থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন,সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,চাঁচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।


শৈত্যপ্রবাহে তজুমদ্দিন উপজেলা কম্বল পেল চার হাজার পরিবার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here