
মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুমকি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, মজিবুর রহমান মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, কৃষক লীগের আহ্বায়ক আজাহার আলী মৃধা, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ফজলুল হক, ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক সবুজ শিকদার প্রমূখ।
পরে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে লেবুখালী বাউফল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শেষ হয়।












