
আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে জনপ্রিয় চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর হতে প্রতিনিধি মেহেদী হাসান তানিমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে গুরুদাসপুর প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর সেখানে বর্ষপূর্তিতে গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদের সভাপতিত্বে ১০ পাউন্ডের কেক কাটা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মেহেদি হাসান শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, বীরমুক্তিযোদ্ধাগণ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মাজেম আলী মলিন ও উপজেলার সকল গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।













