ভোলার বোরহানউদ্দিন বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষন ৮ মাসের অন্তঃসত্ত্বার অভিযোগ

0
89

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

ঘটনাটি ঘটেছে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ১নং ওয়ার্ডে।

এ ঘটনায় নির্যাতিতা কিশোরী বলেন, ‘ফারুখ সরকারের আমার সাথে প্রায় এক বছর যাবত প্রেম করছে। আমাকে বিয়ে করবে বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে নিয়মিত। আমি অন্তঃসত্ত্বা হলে তাকে বলি, আমি বাচ্চাটা ফেলে দেই সে বলে বাচ্চা ফালাইলে তোমাকে বিয়ে করব কিভাবে? তুমি বাচ্চাটা যদি না রাখো তাহলে তোমাকে বিয়ে করবনা। এখন আমার পরিবারের সবাই জানলে ও এলাকায় আমাদের ঘটনা জানা-জনি হলে সে আমাকে অস্বীকার করে বলে বিয়ে করবেনা। এখন আমি ৮ মাসের অন্তঃসত্ত্বা এই বাচ্চা নিয়া আমি কোথায় দাঁড়াব? আমি এর সঠিক বিচার চাই।’

নির্যাতিতা যুবতীর মা বলেন, ‘রাক্ষিতপাড়া ৬ নং ওয়ার্ড মিরাজ মেম্বারের ভাগিনা ও আবজল হাওলাদারের লম্পট ছেলে সুজন হাওলাদার আমার নাতনিকে নষ্ট করছে। এখন সে এলাকায় বইলা বেড়াইতাছে টাকা দিয়া আমার নাতনির সাথে শারীরিক সম্পর্ক করছে। আমরা গরিব বইলা কি আমাগো ইজ্জতের কোন দাম নাই।’

নির্যাতিতা যুবতীর বোন বলেন, ‘আমরা গরিব বলে আজ আমার বোনের এমন সর্বনাশ করল বদমাইশ ফারুখ আমি এর বিচার চাই।’

টবগী ইউপি সদস্য মোঃ সাদেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি দুই পক্ষকে ডেকে বলে দিছি- তোমরা যা ভাল মনে কর সেটা কর, পারলে নিজেদের মধ্যে সমাধান করে ফেলো। আইন সবার জন্য সমান ফারুখ যদি অন্যায় করে তাহলে সে শাস্তি পাবে।’

এ বিষয়ে ফারুখ সরকারের সাথে যোগাযোগের জন্য একাধিক বার ফোন করলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ রিজাউল হক বলেন, এই ঘটনায় এখনো কেও কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।


ভোলার বোরহানউদ্দিন বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষন ৮ মাসের অন্তঃসত্ত্বার অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here