দুমকিতে পাওনা টাকা চাওয়ায় মালটা আ.লীগের সাধারণ সম্পাদককে জীবননাশের হুঁমকির আভিযোগ

0
89

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা চাওয়ায় ইউরোপের দেশ মালটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। কাউসার আমিন হাওলাদার মালটা প্রবাসী ২০১৮ সালে আত্মীয়-স্বজনের অনুরোধে শফিক ইসলাম জৈমাদার নামে এক যুবককে মালটাতে কাজের জন্য নিয়ে যাওয়া হয় তাদের আত্মীয়-স্বজনের অনুরোধক্রমে।

২০১৮ সাল থেকে এখন পর্যন্ত তার পাওনা টাকা না পাওয়ায় তিনি শফিক কাছে বারবার টাকার জন্য অনুরোধ করে। মালটা থাকা অবস্থায় বারবার টাকা চাওয়া হয় একই উপজেলার বলে বিষয়টি আত্মীয়-স্বজনের মাধ্যমে তাকে অনুরোধ করা হয় গত ১৬/০১-২০২৩ রাত সাড়ে দশটায় কাউসার আমিন হাওলাদারের বাড়িতে শফিক সহ ২০ থেকে ২৫ জন অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে তার বাসায় হামলা করা হয় এবং বাসা থেকে টাকা-পয়সা স্বর্ণ নিয়ে যায় এবং ঘরের বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয় খুন করে ফেলবে বলে তার মা বোনকে সাক্ষীদের হুমকি দেওয়া হয়। এ সময় বাসা থেকে ডাক চিৎকারে সাক্ষীরা সহ স্থানীয় লোকজন জড়ো হয়। কাউসার আমিন হাওলাদার সে সময় বাড়ির বাহিরে থাকায় তার মোবাইলে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে যেকোনো জায়গা থেকে তুলে নিয়ে খুন করবে বলে বারবার হুমকি প্রদান করা হয়।

এ ঘটনায় দুমকি থানার অফিসার্স ইনচার্জ বরাবর এজাহার দায়ের করেন এবং তিনি বর্তমানে তার জীবননাশের হুমকিতে রয়েছে বলে জানান। গত ১৭/০১/২০২৩ তারিখে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুস সালাম গঠন স্থান পরিদর্শন করেন।

কাউসার আমিন হাওলাদার বর্তমানে মালটা সফল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত এবং মালটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


দুমকিতে পাওনা টাকা চাওয়ায় মালটা আ.লীগের সাধারণ সম্পাদককে জীবননাশের হুঁমকির আভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here