মাদারীপুরে ৫ শীর্ষ ডাকাত আটক

0
79

মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে দিনদুপুরে ইজিবাইক ডাকাতিকালে ধারালো ৩টি ছুরি ও ১টি চাপাতিসহ আন্তঃজেলার ৫ জন শীর্ষ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুরে আটক হওয়া ঐ ডাকাতদের মাদারীপুর জেলহাজতে প্রেরণ করেছে কালকিনি থানা পুলিশ। আটক হওয়া ঐ সকল ডাকাতরা হলো গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধনারুহা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রিপন মিয়া (১৮), পটুয়াখালী জেলা সদরের লাকাঠি কিসমত গ্রামের জসিম হাওলাদারের ছেলে মোঃ রাব্বি হাওলাদার (১৮), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রুবেল মিস্ত্রীর ছেলে মোঃ ইশান মিস্ত্রি (১৮), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামের লুৎফর সরদারের ছেলে মোঃ সাকিল সরদার(২৪) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে(১৯)।

পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, ডাকাতদল গত শনিবার ভোরে উপজেলার শিকারমঙ্গল এলাকার মিয়ারহাট বাজার থেকে একটি ইজিবাইকসহ চালককে অস্ত্রের মুখে জিন্মি করে ভূরঘাটার একটি ফাঁকা রাস্তায় নিয়ে চালককে চাপাতি দিয়ে কয়েকটি আঘাত করে। এতে করে সে গুরুতর আহত হয়। এ সময় ঐ চালক আত্মচিৎকার স্থানীয় লোকজন এসে ঐ ৫ ডাকাত অবরুদ্ধ করে রাখে। পরে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নেতৃত্বে এসআই মাহমুদের সার্বিক সহযোগীতায় ডাকাতদের আটক করা হয়। পরে আজ রোববার দুপুরে কালকিনি থানা পুলিশ ৫ ডাকাতকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, ডাকাতরা ইজিবাইক ডাকাতিকালে তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়ে। ঐ ৫ ডাকাতের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা রজু করা হয়েছে। তারা আন্তঃজেলার ডাকাত দল হিসেবে পরিচিত।


মাদারীপুরে ৫ শীর্ষ ডাকাত আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here