
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
পটুয়াখালীর দুমকীতে বিয়ের দাবিতে দীর্ঘ ১৪ দিন ধরে অবস্থানের পর স্ত্রীর স্বীকৃতি পেলেন মোসঃ মনি আক্তার (১৯) নামের এক তরুণীর।
শনিবার (২১ তারিখ) গভীর রাতে দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামে ৯ নং ওয়ার্ডের জেলেপাড়ার বাসিন্দা প্রেমিক মোঃ রিয়াজুল ইসলাম রাব্বি’র সঙ্গে মোসাঃ মনি আক্তার এর বিয়ে হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।
মোঃ রিয়াজুল ইসলাম রাব্বি উপজেলার পূর্ব জলিশা জেলেপাড়া গ্রামের মৃত.মোঃ ইউনুস হাওলাদারের ছেলে এবং মোসাঃ মনি আক্তার পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মোঃ সোহরাব হোসেনের মেয়ে। তাদের বিয়েতে ১ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। গত ৭ জানুয়ারি স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেন প্রেমিকা মোসাঃ মনি আক্তার।
ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা জানান, মেয়েটি অনেকদিন ধরে এ এলাকায় অবস্থান করছিল। ছেলেমেয়ের অভিভাবকদের সম্মতিতে এ বিয়ের ব্যবস্থা করা হয়েছে।
দুমকী থানার ওসি মো.আবদুস সালাম জানান,মোঃ রিয়াজুল ইসলাম রাব্বি এবং মোসাঃ মনির আক্তার এর মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।













