কমলগঞ্জের রামপাশা সমাজ কল্যান পরিষদের শুভ সুচনা ও শীতবস্ত্র বিতরণ

0
61

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে রামপাশা সমাজকল্যান পরিষদের শুভ সুচনা ও ১৫০ জন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামপাশা তালতলা পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। রামপাশা সমাজ কল্যান পরিষদের উপদেষ্ঠা পৌর কাউন্সিলর বখতিয়ার খানের সভাপতিত্বে ও কয়েছ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা। অনুষ্ঠানে প্রধান অথিতি নব গঠিত রামপাশা সমাজ কল্যান পরিষদের সকল নেতৃবৃন্দের নাম ঘোষণা করে শুভ সুচনা করেন।

রামপাশা সমাজকল্যান পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন রুহেল তরফদার, সহসভাপতি জমসেদ তালুকদারসহ পাঁচজন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবু সুফিয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক আফজল তালুকদারসহ চারজন। এছাড়াও মোট ৭৯ জনকে নিয়ে এ কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অতিথিরা বরণ করে নেন।


কমলগঞ্জের রামপাশা সমাজ কল্যান পরিষদের শুভ সুচনা ও শীতবস্ত্র বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here