বড়লেখায় ৫ দিন ব্যাপী নাট্যোৎসব নিয়ে তারুণ্যের মতবিনিময়

0
56

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখায় তারুণ্য নাট্য গোষ্ঠীর আয়োজনে গত বছরের ন্যায় জাকির হোসেন জুম্মনের একক পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ৫ দিন ব্যাপী নাট্যোৎসব ও বই মেলা আয়োজনের লক্ষ্যে তারুণ্য নাট্য গোষ্ঠীর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বড়লেখা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তারুন্য নাট্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিজন তারুণ্য নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠিতা সদস্য ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্য নাট্য গোষ্ঠীর নবাগত উপদেষ্টা মো:সিরাজ উদ্দিন,তারুন্য নাট্য গোষ্ঠীর সাবেক সভাপতি নাসের সরকার মনি,তারুণ্য নাট্য গোষ্ঠীর আজীবন সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন,তোফায়েল আহমদ চৌধুরী,নীল কান্ত দত্ত,তপন চৌধুরী,এম এ হাসান,কামরুল ইসলাম,জালাল আহমদ,আব্দুল লতিফ,আব্দুস সাত্তার,তারুন্য নাট্য গোষ্ঠীর সহ সভাপতি সাংবাদিক হানিফ পারভেজ,যুগ্ন সম্পাদক সালমান কবির,সদস্য সেফালি পাল,রোকসানা বেগম,নাজমুল ইসলাম,সরফ উদ্দিন,জালাল আহমদ,বিকাশ ভট্টাচার্য, নবাগত সদস্য টিটু দেব নাথ,টিপুসহ আরো অনেকে।

মতবিনিময় সভায় ৫ দিন ব্যাপী নাট্যোৎসব ও বই মেলা আয়োজনের সবার সহযোগিতা কামনা করেছেন দায়িত্বশীলরা।

আগামী ৩ থেকে ৮৭ মার্চ জেলা পরিষদ অডিটোরিয়াম বড়লেখায় প্রতিদিন বিকাল ৪ টা থেকে ৫ দিন ব্যাপী নাট্যোৎসব ও বই মেলা শুরু হবে।


বড়লেখায় ৫ দিন ব্যাপী নাট্যোৎসব নিয়ে তারুণ্যের মতবিনিময়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here