ট্রাক চাপায় গোলাপগঞ্জে বিয়ানীবাজারের দুইজন নিহত

0
51

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন পুরুষ ও একজন মহিলা অটোযাত্রী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জের হাজিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী রাশেদা বেগম (৪০) বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী। তবে তাৎক্ষনিকভাবে অপর নিহত ব্যক্তির নাম জানা যায় নি। অটোতে থাকা অপর ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন নিহত নারীর কন্যা। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৪-১৬৮০) সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হন। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

হতাহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেন নি গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, ঘাতক ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হলেও যথারীতি চালক বা হেল্পার পালিয়ে গেছে।


ট্রাক চাপায় গোলাপগঞ্জে বিয়ানীবাজারের দুইজন নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here