
মোঃ আব্দুর রহীম হাজারী
একুশ আমার চেতনা
একুশ আমার প্রাণ ,
একুশ আমায় শিক্ষা দিল
জীবন করতে দান।
একুশ আমার মূখের বাণী
একুশ আমার গান
একুশ আমার রক্ষা করলো
মাতৃভাষার মান।
একুশ আমার জীবন মরণ
একুশ আমার শান,
একুশ আমায় গাইতে দিল
বাংলা ভাষার গান।
একুশ আমার শহীদ ভাইদের
জীবনের প্রতিদান,
একুশ আমার মাতৃভাষার
ছড়ালো বিশ্বে মান।





