চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

0
2

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে ধারালো লোহার শিক বুকে ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মধু মিয়া উপজেলার আরামডাঙা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কার্পাসডাঙ্গা এলাকায় ভ্রাম্যমাণভাবে ফল বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মধু মিয়া প্রতিদিনের মতো কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় ফল বিক্রি করছিলেন। এ সময় কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

মারামারির একপর্যায়ে হামলাকারীরা কদবেল ছিদ্র করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক মধু মিয়ার বুকে ঢুকিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here