২০ বছর পরে নড়াইলে ছাত্রলীগ এর কমিটি গঠন

0
83

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল এর লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন এ ২০ বছর পর ছাত্রলীগ এর কমিটি গঠন। গত ইং ০২/০২/২০২৩ সালে কোটাকোল ইউনিয়ন এর বড়দিয়া হাইস্কুলে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রণো মোল্লার সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঐ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক সপ্নীল শিকদার নীল, লোহাগড়া উপজেলা ছাত্রলীগ এর সভাপতি এস এম মারুফ হোসাইন এবং সাধারণ সম্পাদক মো: সজীব মুসল্লী। সম্মেলনের পরে গত ইং ১৯/০২/২০২৩ তারিখে বাংলাদেশ ছাত্রলীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি এস এম মারুফ হুসাইন এবং সাধারণ সম্পাদক সজীব মুসল্লী স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে শাওন মোল্লাকে সভাপতি এবং সজীব মোল্লাকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠিত হয়। এ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ কাজী যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সজল। বাংলাদেশ ছাত্রলীগ লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন শাখা ছাত্রলীগকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয় এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।


২০ বছর পরে নড়াইলে ছাত্রলীগ এর কমিটি গঠন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here