মহান মাতৃভাষা দিবসে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা পুলিশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

0
81

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় শহিদ মিনার ও চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম।

এ সময় চট্টগ্রাম রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) জনাব আসাদুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মহান মাতৃভাষা দিবসে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা পুলিশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here