দশমিনায় প্রাণিসম্পদ প্রদর্শণী ও পুরস্কার বিতরন আনুষ্ঠান সম্পূর্ন

0
72

মোঃ রায়হান হোসেন,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দশমনিার বাস্তবায়নে শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শণী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ আতিকুর রহমানের সভাপািতত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন আল হেলাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামছুরন্নহার খান ডলি, দশমিনা থানা উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মোঃ জাকির হোসেন, উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ষাড়, ছাগল, ভ্যারা, হাঁস-মুরগি,কবুতর ফার্মার ও উদ্যোক্তা গন।

উক্ত প্রাণিসম্পদ প্রদর্শণীতে প্রায় ৭৫ টি স্টলে বিভিন্ন প্রজাতির পশু ও পাখির স্থান পায়। গভাদি পশু পালনে ঝর্না বেগম প্রথম, হাঁস- মুরগি, কবুতর পালনে কাজী নাজমুল প্রথম, সার ক্যাটাগরিতে গবিন্দ দাস প্রথম স্থানে পুুরস্কৃত হন। মুরগির কানে ঝুমকা প্রদর্শনে মোসাঃ ইয়ানুর আক্তার পুতুলকে বিশেষ পরস্কারে ভুষিত করা হয়।


দশমিনায় প্রাণিসম্পদ প্রদর্শণী ও পুরস্কার বিতরন আনুষ্ঠান সম্পূর্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here