দেবীগঞ্জ প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৩ অনুষ্ঠিত

0
54

উদয় চন্দ্র রায়,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ উপজেলা, দেবীগঞ্জ প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সারা দেশে একযোগে উদযাপন হচ্ছে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৩। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী আজ শনিবার (২৫শে ফেব্রুয়ারি ২০২৩) পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মোঃ আব্দুল মালেক চিশতী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দেবীগঞ্জ, পঞ্চগড়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক, মেয়র, দেবীগঞ্জ পৌরসভা; আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দীন চৌধুরী, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, দেবীগঞ্জ, পঞ্চগড়; আলহাজ্ব মোঃ হাসনাত জামান চৌধুরী জর্জ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, দেবীগঞ্জ, পঞ্চগড়; মোঃ বাবুল হোসেন সরকার, ভাইস-চেয়ারম্যান ও রিতু আকতার, মহিলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দেবীগঞ্জ, পঞ্চগড়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ গোলাম ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার, দেবীগঞ্জ, পঞ্চগড়। ও সার্বিক সহযোগিতা -ডাঃ মোছাঃ সারাবনতহুরা উপজেলা প্রাণিসম্পদ অফিসার, সদস্য সচিব, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ বাস্তবায়ন কমিটি দেবীগঞ্জ, পঞ্চগড়। ১ দিন ব্যাপী এ প্রদর্শনীতে স্টলে খামারিরা, এনজিও সংস্থা ও ভেটেনারি ফার্মেসিগুলো অংশ নেন। বিভিন্ন জাতের ছাগল, ভেঁড়া, গাভি, ষাঁড়, কবুতর প্রদর্শনীতে দেখা যায়। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ খামারিদের মধ্যে সনদপত্র বিতরণী ও চেক প্রদান করা হয়।


দেবীগঞ্জ প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৩ অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here