বিয়ানীবাজার আজির প্লাজা ব্যবসায়ীবৃন্দের আনন্দ ভ্রমণ অনুষ্টিত

0
90

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

বিয়ানীবাজার আজির প্লাজা ব্যবসায়ীবৃন্দের আনন্দ ভ্রমণ অনুষ্টিত হয়েছে। ৩রা মার্চ শুক্রবার আজির প্লাজা ব্যবসায়ীবৃন্দ মার্কেট প্রাঙ্গণ থেকে বাসযুগে সিলেটের উন্নতম পর্যটনকেন্দ্র জাফলং এর উদ্দেশ্যে যাত্রা করেন।

উক্ত আনন্দ ভ্রমণের টি-শার্ট স্পন্সর করেন আজির প্লাজা মার্কেটের ডিরেক্টর সালেহ আহমদ। আনন্দ ভ্রমণটি মার্কেটের অন্যতম ব্যবসায়ী সুনাম উদ্দীনের সভাপতিত্বে ও ব্যবসায়ী জাহাঙ্গীর আহমদ, ব্যবসায়ী রাসেল আহমদ, ব্যবসায়ী আবু বকর তুহিন ও মার্কেটের ম্যানজার দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং আজির প্লাজা মার্কেট মসজিদের ইমাম হা.শাহরিয়ার রহমানের দোয়ার মাধ্যমে জাফলং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

উক্ত আনন্দ ভ্রমণে তেলাওয়াত,হামদ,নাত,ইসলামী সংগীত ও কৌতুক পরিবেশন করা হয়।

উক্ত আনন্দ ভ্রমণে অন্যান্যদের মধ্যে ছিলেন সুমন আহমদ, সাহেদ আহমদ, আকবর হোসেন, জুবের আহমদ, রাজু আহমদ, সুমেল আহমদ, খালেদ আহমদ, সামসুজ্জামান চৌঃ, নিলয় দে, তোফায়েল আহমদ, ঝুমান আহমদ, আশরাফ আহমদ, রুহুল আমীন, নিহাদ আহমদ, তামিম আহমদ, তৌহিদুল ইসলাম হা. জাবেদ আহমদ আরো অনেকে।


বিয়ানীবাজার আজির প্লাজা ব্যবসায়ীবৃন্দের আনন্দ ভ্রমণ অনুষ্টিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here