পবিপ্রবিতে ওয়ার্কশপ অনুষ্ঠিত

0
70

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিইউরেন্স সেল এর আয়োজনে দিনব্যাপী “প্রিপারিং ইউনিভার্সিটিস ফর দ্য ফিউচার বাজেট ম্যানেজমেন্ট রিসার্চ গ্রাটে এন্ড অডিট রেজুলেশন” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

৬মার্চ (সোমবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রফেসর ড.পূর্ণেন্দু বিশ্বাস এর সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড.মো: আবু তাহের। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, ভিশণ ২০৪১ বাস্তুবায়নের দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয় গুলোকে এগিয়ে আসতে হবে। উচ্চশিক্ষা হতে হবে মানসম্মত, বিশ্ববিদ্যালয় গুলোকে অবশ্যই গবেষণায় গুরুত্ব দিতে হবে।আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রধান পৃষ্ঠপোষক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত স্মার্ট বাংলাদেশ তৈরিতে শিক্ষা, নৈতিকতা, স্বচ্ছতা ও গবেষণায় গুরুত্বারোপ করে বলেন, নিজেদেরকে ভিশন- ২০৪১ বাস্তবায়নে দক্ষ শিক্ষক ও গবেষক তৈরি করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল এর পরিচালক (অ.দা.) প্রফেসর ড. কামরুল হাসান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (অ. দা.) ড.কুমার দেবাশীষ দত্ত। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন অনুষ্ঠানের ডীন, বিভাগীয় চেয়ারম্যান ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।


পবিপ্রবিতে ওয়ার্কশপ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here