নড়াইল ডিবি’র অভিযানে আন্তঃজেলা জুয়াচক্রের ০৬ সদস্য গ্রেপ্তার

0
63

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ আন্তঃজেলা জুয়াচক্রের ০৬ সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল ডিবি পুলিশ। ৬ মার্চ দিবাগত রাতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব মোঃ জামিল কবীরের তত্ত্বাবধানে নড়াইল সদর থানাধীন শোলপুর গ্রামের জনৈক শংকর বিশ্বাসের মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার সিংগা শোলপুর গ্রামের হামিম শেখ(২১), সোহেল(২৮), রুবেল শেখ(৩০), রবিউল শেখ(২৭) ও তারাপুর গ্রামের দিলু মোল্যা(৫০) এবং খুলনা জেলার দৌলতপুর থানার কার্ত্তিককুল গ্রামের জহির শেখ(৪৫)।

এ সময় জুয়ার আসর থেকে নগদ ১,৪২০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইল ডিবি’র অভিযানে আন্তঃজেলা জুয়াচক্রের ০৬ সদস্য গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here