লালমনিরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

0
60

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে রচিত ৭ই মার্চ পালন করা হয়েছে। সকালে আল নাহিয়ান শিশু পরিবারের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্ব স্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করেন।

লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্যাহ। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক এ্যাড মতিয়ার রহমান, আওয়ামীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড সফুরা বেগম রুমি, পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিবসটি পালনে গত ৬ মার্চ কালেক্টরেট স্কুলে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃতি, চিত্রাংকন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


লালমনিরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here