ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বড়লেখা উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

0
64

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এ দিনে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষনে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দিনটি যথাযথ মর্যাদায় পালনে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং দলীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত আলোচনা অনুষ্ঠানে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সায়দুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের উপস্হাপনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিষেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ালীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন চৌধুরী নীল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।


ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বড়লেখা উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here