
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
আজ ১৭ ই মার্চ রোজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
উক্ত জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসকে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়ি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও শুভ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল বেলায় উপজেলা স্তরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ এবং সকল রাজনৈতিক বিন্দু।
উক্ত উপজেলা স্তরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি আয়োজন করা হয়।
উক্ত আনন্দ র্যালি শেষে উপজেলা স্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা উম্মুক্ত মোঞ্চে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ মহোদয়।
সভাপতি হিসেবে উপস্থিত আছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব রোমেন শর্মা।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আবু জাফর মোহাম্মদ ছলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ ইমরান সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা বক্তব্য শেষে কেক কাটা হয়।
কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় আজকের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।













