মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
73

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার সদর থানার অভিযানে বিল্লাল (৪৫) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই আবুল কালাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি বিল্লালকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বিল্লাল মৌলভীবাজার সদর মডেল থানার একটি মামলায় (জিআর ২৫০/২০) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় অপরাধ করায় বিজ্ঞ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আসামি বিল্লাল মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আনিস মিয়ার ছেলে।


মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here