
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
আদিতমারী থানার সুকৌশলী অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে অদ্য ০৬/০৪/২০২৩ খ্রিঃ আদিতমারী থানাধীন ৩নং কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট (বামনের বাসা) মৌজাস্থ জনৈক বিনয় চন্দ্র, পিতা- মৃত যাদুরাম এর বসত বাড়ীর ৫০ গজ উত্তর পাশে জনৈক হরিপদ রায়ের বাশঝাড় হতে জুয়া (ডাবু) খেলা অবস্থায় ডাবু খেলার সরঞ্জামাদিসহ ১। মোঃ হেলাল উদ্দিন (২২), পিতা- মোঃ কালাচান, সাং- বড় কমলাবাড়ি, ২। মোঃ ওয়াজ আলী (৩৫), পিতা- মৃত সফর উদ্দিন, সাং- চন্দনপাট, উভয় থানা- আদিতমারী, ৩। মোঃ সাইদুল ইসলাম (৩০), পিতা- মোঃ দেলদার রহমান, সাং- দক্ষিণ জাওরানী, থানা- হাতীবান্ধা, সর্ব জেলা- লালমনিরহাট দেরকে গ্রেফতার করা হয়।
আটককৃত জুয়াড়ুদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিআর সারোয়ার মহোদয় প্রত্যেককে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকারী অফিসার এসআই/সালেহুর, এসআই/জয়েন উদ্দিন, এসআই/হামিদুল, এএসআই/তপন সহ সঙ্গীয় অফিসার ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।













