আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ বোতল স্কার্ফ সিরাপ এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন গ্রেফতার।

0
88

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

১৪/০৪/২০২৩ খ্রিঃ তারিখ আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে এসআই নিরস্ত্র মোঃ সালেহুর রহমান আকন্দ এর নের্তৃত্বে আদিতমারী থানা পুলিশ এর বিশেষ অভিযান করাকালে আদিতমারী থানাধীন ৭নং পলাশী ইউপির নামুড়ি বাজারে জনৈক মুহাম্মদ মকবুল হোসেন এর সারের দোকানের সামনে বুড়িমারি গামী পাঁকা রাঁস্তার উপরে চেকপোস্ট ডিউটি করা কালে আসামী মোহাম্মদ রুবেল মিয়া(৩০), পিতা মোঃ জালাল মিয়া, সাং-নামুড়ি রামদেব, ইউপি- পলাশী, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট এর হেফাজত হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ধৃত আসামী সহ থানায় হাজির হয়ে এসআই সালেহুর রহমান অফিসার ইনচার্জ আদিতমারী থানা বরাবর এজাহার দায়ের করলে উক্ত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নম্বর ১৫, তা-১৩/০৪/২০২৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) রুজু করা হয়।

অপর অভিযানে এসআই/নিঃ গোকুল চন্দ্র বর্মণ আদিতমারী থানা এলাকায় মোবাইল ডিউটি কালে ২ নং ভেলাবাড়ী ইউপির বকশীটারী মৌজাস্থ পলাতক আসামী মোঃ বেলাল হোসেন এর বসতবাড়ীর উত্তর দুয়ারী টিনের ঘরের ভিতর বিছানার নিচ হতে ১২ বোতল স্কার্ফ সিরাপ জব্দ তালিকা মূলে উদ্ধার এবং ধৃত আসামী মোঃ রাব্বী রাজু (২৮), পিতা মোঃ ফজলুল হক, সাং- ভেলাবাড়ী বকসীটারীকে গ্রেফতার পূর্বক ধৃত আসামী সহ থানায় হাজির হয়ে এসআই গোকুল চন্দ্র বর্মণ অফিসার ইনচার্জ আদিতমারী থানা বরাবর এজাহার দায়ের করলে উক্ত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নম্বর-১৭, তাং-১৪/০৪/২০২৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(খ)/৪১ রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

গ্রেপ্তারকারী অফিসার এসআই/নিঃ গোকুল চন্দ্র বর্মন এবং এসআই (নিরস্ত্র) মোঃ সালেহুর রহমান আকন্দ ও সঙ্গীয় অফিসার ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।


আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ বোতল স্কার্ফ সিরাপ এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন গ্রেফতার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here