বুলারআটী সরদার বাড়ী মাঝের পাড়া মানব কল্যান যুব সংঘের শুভ উদ্বোধন ও আর্থিক সহায়তা প্রদান

0
65

এ বি সিদ্দিক,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বুলারআটী সরদার বাড়ী মাঝের পাড়া মানব কল্যান যুব সংঘের শুভ উদ্বোধন করা হয়েছে । ১৪ এপ্রিল রোজ শুক্রুবার বেলা ৩টায় শুভ উদ্বোধন করেন কুলিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক আমিনুর রহমান।

উদ্বোধন শেষে মানব কল্যান যুব সংঘের পক্ষ থেকে ২জন গরীব অসহায় পরিবারের মাঝে ২হাজার টাকা করে নগত অর্থ সহায়তা করা হয়। সর্ব সম্মতিক্রমে উক্ত কমিটিতে আবু রায়হানকে সভাপতি, আব্দুর রহমানকে সহ-সভাপতি, আব্দুল্লাহকে সেক্রেটারি, জাহাঙ্গীর হোসেনকে সহ-সেক্রেটারি, কবির হোসেনকে ক্যাশিয়ার, মুক্তাদারকে প্রচার সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অসহায় গরীব মানুষের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতা করা এবং যুব সংঘের সদস্যদের নিয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা মানব কল্যান যুব সংঘের মূল লক্ষ্য। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ আহছানউল্লাহ।


বুলারআটী সরদার বাড়ী মাঝের পাড়া মানব কল্যান যুব সংঘের শুভ উদ্বোধন ও আর্থিক সহায়তা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here