নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

0
64

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের নড়াগাতি থানা পুলিশ ২০১৪ সালের হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জংগু ভূইয়া(৫৪) কে গ্রেপ্তার করেছে। তিনি নড়াগাতি থানাধীন কালিনগর গ্রামের মোঃ ছায়েন উদ্দিন ভূইয়ার ছেলে।

পুলিশ জানায, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহার তত্ত্বাবধানে ১৪ এপ্রিল রাতে এসআই(নি:) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ র‌্যাব-৩, টিকাটুলি, ঢাকা এর একটি অভিযানিক টিমের সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

এ দিকে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here